নতুন বছরে জেনিফারের রোমান্টিক উপহার: ‘একখান চুম্মা’ – Daily Bhorer Potrika

নতুন বছরে জেনিফারের রোমান্টিক উপহার: ‘একখান চুম্মা’

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংগীতপ্রেমীদের জন্য রোমান্টিক সারপ্রাইজ নিয়ে ফিরে এসেছেন কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাঁর নতুন গান ‘একখান চুম্মা’, যা মুক্তির পরপরই শ্রোতাদের মন ছুঁয়ে চলেছে।

গানটিতে জেনিফারের সঙ্গে অভিনয় করেছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল রোমান্টিক আবহকে আধুনিক সংগীতশৈলীর সঙ্গে মিশিয়ে গানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছেন। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন—সবই করেছেন অভিমান পাল; প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়ায় তুলে ধরা থেকেই গানের মূল লক্ষ্য, যা শ্রোতাদের কাছেও ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

‘একখান চুম্মা’ গানটি জেনিফার গোমেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। শিল্পী জানিয়েছেন, এটি ২০২৬ সালের তাঁর প্রথম প্রকাশিত গান এবং তিনি সামনে আরও কয়েকটি নতুন ও ভিন্নধর্মী কাজ উপহার দিতে প্রস্তুত আছেন।

জেনিফার সাধারণত আধুনিক ঘরানার গানেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর আগেও তাঁর গাওয়া কিছু গান শ্রোতামহলে প্রশংসিত হয়েছে; উল্লেখযোগ্যভাবে—‘দুজন মিলে উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে তাঁর সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি কুমার শানু। পাশাপাশি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত কয়েকটি মেলোডিয়াস গানও শ্রোতাদের কাছ থেকে ভালো প্রতিক্রিয়া পেয়েছে।

জেনিফার বাংলা সংগীতকে ভালোবেসে কাজ করে যেতে চান এবং নতুন বছরে দর্শক-শ্রোতাদের ধ্রুপদী ও আধুনিক স্বাদের মিশেলে আরও তোড়জোড় দেখাতে চান—এটাই তার পরিকল্পনা।

আজকালের খবর/আতে