এনসিপি ঘোষণা করল ‘তারুণ্য ও মর্যাদা’ শিরোনামের ৩৬ দফা ইশতেহার – Daily Bhorer Potrika

এনসিপি ঘোষণা করল ‘তারুণ্য ও মর্যাদা’ শিরোনামের ৩৬ দফা ইশতেহার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৩০, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক রূপরেখা ও অঙ্গীকারসম্বলিত ৩৬ দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তারা এই ইশতেহারটির নাম দিয়েছে ‘তারুণ্য ও মর্যাদা’। এনসিপি ১১ দলীয় নির্বাচনী জোটের অন্যতম প্রধান শরিক দল।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলের ‘লা ভিতা’ হলে এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহারটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে পার্টি নেতারা ইশতেহারের মূল দিকগুলো তুলে ধরেন এবং নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বিস্তারিতভাবে উপস্থাপন করেন।

ইশতেহারটিতে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে সমাজের নাজুক জনগোষ্ঠীর দারিদ্র্যের চক্র ভাঙার ওপর; সে লক্ষ্যে বিশেষ প্রকল্প গ্রহণের অঙ্গীকার করা হয়েছে। পার্টি বলেছে, তরুণদের মর্যাদা রক্ষা এবং তাদের সুযোগ-সুবিধা নিশ্চিত করাই ইশতেহারের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদসহ শীর্ষ নেতারা। এছাড়া বিভিন্ন দেশের কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধিদল এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও অনুষ্ঠানে উপস্থিত থাকেন।

সূত্র: আজকালের খবর/বিএস