বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, বৈরী পরিবেশে মানুষের পাশে থাকা কেবল বিএনপির নীতি। অনেকে দেশের বাইরে পালিয়ে গেলেও বিএনপি এই দেশেই থেকে মানুষের পাশে থাকবে।
তিনি বলেন, ‘‘আমরা অতীতে কি দেখিনি? কিছু হলেই পাশের দেশে চলে যায় কেউ কেউ। এখনও এভাবে যাওয়া-আসা আছে। গতকালও এক লোক পালিয়ে গিয়েছিল — কোথায় পালিয়েছে জানেন? পিন্ডিতে।’’
তারেক বলেন, যারা ষড়যন্ত্র করছে তাদের লোকজন বাড়ি বাড়ি গিয়ে এনআইডি, মোবাইল ও বিকাশের নম্বর জোগাড় করছে; নিরীহ মা-বোনদের বিভ্রান্ত করে বিভিন্ন প্রলোভন দেখানো হচ্ছে। ‘‘বিকাশে টাকা পাঠিয়ে, ফোন নম্বর সংগ্রহ করে লোকজনকে ভোগান্তিতে ফেলছে,’’ তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, এসব কাণ্ডের অনেককেই ধরা পড়ে গেছে এবং এসবের খবর পত্র-পত্রিকাতেও এসেছে। নির্বাচনের আগে যারা এমন অসৎ কাজ করে, তারা কীভাবে সৎ মানুষের শাসন কায়েম করতে পারবে — পারবে না, তিনি বলেন।
তারেক রহমান বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় হবিগঞ্জের শায়েতাগঞ্জে প্রস্তাবিত উপজেলা পরিষদ মাঠে এসব কথা বলেন।
তিনি খালেদা জিয়ার প্রসঙ্গেও বলেন, ‘‘খালেদা জিয়া কোথাও যাননি। তিনি এই দেশের মানুষকে ছেড়ে কোথাও যাননি। মৃত্যু মেনে নিয়েছেন, লড়াই করেছেন, প্রতিবাদ করেছেন; তবু কখনো দেশের মানুষকে ছেড়ে যাননি।’’ খালেদা জিয়া নিজেও বলেছেন যে এই দেশই তাঁর প্রথম ও শেষ ঠিকানা; বিএনপিও বলে — প্রথম বাংলাদেশ, শেষ বাংলাদেশ আমার।
শেষে তিনি পুনরায় সতর্ক করে বলেন, নির্বাচনের আগে যারা মানুষকে অর্থ দিয়ে প্রলোভন দেখায়, অসৎ উপায় অবলম্বন করে — তাদের ওপর ভর করে কোনো সৎ শাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, এমন লোকেরা ক্ষমতায় গেলেও সেটি করতে পারবে না।
আজকালের খবর/বিএস
