শেরে বাংলা ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনি যাত্রা শুরু করলো এনসিপি – Daily Bhorer Potrika

শেরে বাংলা ও হাদির কবর জিয়ারত করে নির্বাচনি যাত্রা শুরু করলো এনসিপি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২২, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরে বাংলা ও শহীদ লিডারদের কবর জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে পার্টির শীর্ষ নেতাকর্মীরা প্রথমে শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছে। এরপর বেলা সাড়ে বারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও শহীদ শরিফ ওসমান বিন হাদির কবরে কবর জিয়ারত ও দোয়া করা হয়।

কবর জিয়ারত শেষে পার্টির নেতারা আনুষ্ঠানিকভাবে নির্বাচনি কার্যক্রম শুরুর ঘোষণা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েক শতাধিক নেতাকর্মী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা যদিও বৃহস্পতিবার মধ্যরাত থেকেই শুরু হয়েছে, তবু এনসিপি আনুষ্ঠানিকভাবে দুপুরেই তাদের নির্বাচনি যাত্রা শুরু করে।

(আজকালের খবর/ এমকে)