আইসিসি জানাল—বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচার করবে কে? – Daily Bhorer Potrika

আইসিসি জানাল—বাংলাদেশে বিশ্বকাপের সম্প্রচার করবে কে?

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল না থাকলেও দেশি দর্শকরা বাড়ি বসেই খেলা উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার আইসিসি জানিয়েছে, বাংলাদেশে টুর্নামেন্টের সরাসরি সম্প্রচার করার দায়িত্বে রয়েছে জনপ্রিয় দুই ক্রীড়া চ্যানেল টি স্পোর্টস ও নাগরিক টিভি।

আইসিসি আরও জানিয়েছে, আন্তর্জাতিক বিপণন সংস্থা টোটাল স্পোর্টস ম্যানেজমেন্ট (টিএসএম) বাংলাদেশে এই টুর্নামেন্টের প্রধান সম্প্রচার অংশীদার হিসেবে কাজ করবে। ফলে টিভি ছাড়াও অন্যান্য মিডিয়ায় খেলার পৌঁছনোতে সহায়তা করবে টিএসএম।

মোবাইল ও ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য রয়েছে ডিজিটাল স্ট্রিমিং সুবিধা — জনপ্রিয় অ্যাপ ও ওয়েবসাইট র‍্যাবিটহোলবিডিতে টুর্নামেন্টের সব ম্যাচ লাইভ দেখা যাবে। তাই টিভির সামনে না থেকেও স্মার্টফোন বা কম্পিউটার থেকে ম্যাচের প্রতিটি মুহূর্ত ধরে রাখাও সম্ভব হবে।

এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে ভারতের ও শ্রীলঙ্কার আয়োজনে ৭ ফেব্রুয়ারি শুরু হবে। এক মাসব্যাপী এই প্রতিযোগিতায় মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

উল্লেখ্য, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশ দল টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।

(সূত্র: আজকালের খবর/বিএস)