নতুন বছরে জেনিফারের রোমান্টিক সুর: ‘একখান চুম্মা’ – Daily Bhorer Potrika

নতুন বছরে জেনিফারের রোমান্টিক সুর: ‘একখান চুম্মা’

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংগীতপ্রেমীদের জন্য নতুন রোমান্টিক উপহার নিয়ে হাজির কণ্ঠশিল্পী জেনিফার গোমেজ। সম্প্রতি তাঁর নতুন গান ‘একখান চুম্মা’ প্রকাশ পেয়েছে, যা মুক্তির পর থেকেই শ্রোতাদের মন ছুঁয়ে ধরে প্রতিক্রিয়া জোগাচ্ছে।

গানটিতে জেনিফারের সঙ্গে অভিনয় করেছেন জাকারিয়া মৃজাক ও মেঘ। কলকাতার সংগীত পরিচালক অভিমান পাল প্রেমময় আবহ এবং আধুনিক সঙ্গীতধারার সমন্বয়ে গানটিকে আলাদা করে তুলেছেন। গানটির কথা, সুর ও সংগীত আয়োজন—সবই করেছেন তিনি। প্রেমের অনুভূতিকে সমসাময়িক ছোঁয়ায় উপস্থাপন করাটাই ছিলেন গানটির প্রধান ভাবনা, যা শ্রোতাদের কাছে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।

‘একখান চুম্মা’ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। জেনিফার জানিয়েছে, ২০২৬ সালে এটিই তাঁর প্রথম প্রকাশিত গান এবং তিনি আগামী দিনে আরও কয়েকটি নতুন ও ভিন্নধর্মী কাজ নিয়ে হাজির হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

জেনিফার মূলত আধুনিক ঘরানার গানেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এর আগেও তাঁর গাওয়া বহু গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেছে। উল্লেখযোগ্য কিছু কাজ হলো ‘দুজন মিলেই উড়বো আকাশে’, ‘ধোকাবাজ’ এবং হিন্দি গান ‘দিলরুবা’, যেখানে সহশিল্পী ছিলেন ভারতের কিংবদন্তি কুমার শানু। পাশাপাশি তাঁর ইউটিউব চ্যানেলে প্রকাশিত মেলোডিয়াস গানগুলোও শ্রোতাদের ভালোবাসা পেয়েছে।

জেনিফার বলেন, ‘বাংলা সংগীতকে ভালোবেসে আরও কাজ করতে চাই। নতুন বছরে দর্শক-শ্রোতাদের আরও কিছু ভালো গান দিয়ে মুগ্ধ করার চেষ্টা করব।’

আজকালের খবর/আতে