দ্য ক্রিকেটারের র‍্যাঙ্কিংয়ে বিপিএল বিশ্বের তালিকার নিচে – Daily Bhorer Potrika

দ্য ক্রিকেটারের র‍্যাঙ্কিংয়ে বিপিএল বিশ্বের তালিকার নিচে

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৬

বিপিএল নিয়ে বিতর্ক থামছে না—ঘরোয়া সীমা ছাড়িয়ে এসব আলোচনা পৌঁছে যাচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায়ও। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটারের সাম্প্রতিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আইসিসি স্বীকৃত ১০টি ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সর্বনিম্ন অবস্থানে স্থান পেয়েছে।

র‍্যাঙ্কিং তৈরি করা হয়েছে চারটি মানদণ্ড—বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা (স্থায়িত্ব) এবং সামগ্রিক অবস্থান—কে কেন্দ্র করে। দ্য ক্রিকেটারের পর্যালোচনায় বিপিএল তিনটি ক্যাটাগরিতেই দশম অবস্থানে এসেছে। তবে স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার দিক থেকে বিপিএল নয়—এখানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-২০ দশম এবং বিপিএল নবম।

সামগ্রিক তালিকায় ভারতের আইপিএল শীর্ষে রয়েছে, তার পরেই দক্ষিণ আফ্রিকার এসএ টুয়েন্টি। আইপিএল ক্রিকেটিং মান ও গ্রহণযোগ্যতার দিক থেকে সবচেয়ে বেশি রেটিং পায়, আর বিনোদনের ধারায় এসএ টুয়েন্টিকেই দ্য ক্রিকেটার প্রথম স্থানে রেখেছে। বিগ ব্যাশ, দ্য হানড্রেড, লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটও বিপিএলের থেকে উপরে রয়েছে।

দ্য ক্রিকেটারের বিশ্লেষণে এলপিএল ও বিপিএল উভয়ের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে র‌্যাঙ্কিংয়ে নীচে থাকা এক বড় কারণ হিসেবে দেখানো হয়েছে। সূত্র: ব্রিটিশ ম্যাগাজিন ‘দ্য ক্রিকেটার’।