দ্য ক্রিকেটারের র‌্যাংকিংয়ে বিপিএল ‘সবচেয়ে দুর্বল’ ফ্র্যাঞ্চাইজি লিগ – Daily Bhorer Potrika

দ্য ক্রিকেটারের র‌্যাংকিংয়ে বিপিএল ‘সবচেয়ে দুর্বল’ ফ্র্যাঞ্চাইজি লিগ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৮, ২০২৬

বিপিএলকে নতুন করে অনুচিত স্থানে দেখাল ব্রিটিশ ক্রিকেট ম্যাগাজিন দ্য ক্রিকেটারের সাম্প্রতিক মূল্যায়ন। আইসিসি-স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর তালিকায় বিপিএলকে বিশ্বের সবচেয়ে দুর্বল ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ম্যাগাজিনটি মোট ১০টি আইসিসি-মান্য ফ্র্যাঞ্চাইজি লিগকে তুলনা করে র‍্যাঙ্কিং করেছে। বিনোদনমূল্য, খেলার মান, গ্রহণযোগ্যতা এবং সামগ্রিক মান—এই চারটি সূচকের ভিত্তিতেই অবস্থান নির্ধারণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চারটি কেটাগরির মধ্যে তিনটিতেই বিপিএল সর্বনিম্ন স্কোর পেয়েছে। একমাত্র স্থায়িত্ব বা গ্রহণযোগ্যতার সূচকে বিপিএল নয়, সেখানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি২০ শেষ অবস্থানে থাকলেও বিপিএল নয়ম স্থানে রয়েছে।

রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যাত্রা শুরু করা বিপিএল সময়ের সঙ্গে সঙ্গে তার মান ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। এর পেছনে দায়ী করা হয়েছে বিভিন্ন ধরনের অব্যবস্থাপনা, আর্থিক জটিলতা এবং প্রশাসনিক অনিয়মকে, যা আন্তর্জাতিক মঞ্চে টুর্নামেন্টটির ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করেছে।

দ্য ক্রিকেটারের প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) ও বাংলাদেশ প্রিমিয়ার লিগ—এই দুই লিগই র‍্যাঙ্কিংয়ের তলানিতে রয়েছে। এসব ইস্যু টুর্নামেন্টগুলোর সামগ্রিক মান ও বিশ্বাসযোগ্যতাকে বড়ভাবে প্রশ্নবিদ্ধ করেছে।

এক সময় দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় লিগ হিসেবে পরিচিত ছিল বিপিএল। কিন্তু চলতি এই বৈশ্বিক মূল্যায়ন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে নতুন করে বড় প্রশ্ন তুলে দিয়েছে—কীভাবে পুনরুদ্ধার করা যাবে খেলার মান, বিশ্বাসযোগ্যতা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, তা এখন বড় চ্যালেঞ্জ হিসেবে দেখাচ্ছে।

আজকালের খবর/বিএস