২০তম ব্যাচের ১১৮ কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি – Daily Bhorer Potrika

২০তম ব্যাচের ১১৮ কর্মকর্তা অতিরিক্ত সচিব পদে পদোন্নতি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ২৭, ২০২৬

জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার (২৭ জানুয়ারি) একটি প্রজ্ঞাপন জারি করে জানান, ২০তম ব্যাচের যুগ্ম-সচিব পদমর্যাদার ১১৮ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ব্যাচটিতে মোট ৪০৭ কর্মকর্তার মধ্যে এই ১১৮ জনকে পদোন্নতির বিধান করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে কোনো কর্মকর্তার কর্মস্থল যদি ইতোমধ্যেই বদলে থাকে, তবে তিনি বর্তমান দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। পরে যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া যায়, তাহলে সেই কর্মকর্তা সংক্রান্ত এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে জমা দিতে পারবেন বা অনলাইনে ইমেইল (sal@mopa.gov.bd) করে দাখিল করতে পারবেন। এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

আজকালের খবর/ এমকে