অভিনেত্রী জয়া আহসান অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি এক টেলিভিশন স্টেশনের পডকাস্টে তিনি বলেন, মানুষের এবং প্রকৃতির সঙ্গে প্রাণবন্ত সম্পর্ক গড়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইলফোন।
পডকাস্টে জয়া বলেন, শুটিং সেটে তিনি যতটা সম্ভব ফোন ব্যবহার করেন না। বাড়ি থেকে বের হওয়ার পর অনেকেই মোবাইলে মনোনিবেশ করে আশেপাশের গাছ, মানুষ, ট্রাফিক—কীভাবে মানুষগুলো চলাফেরা করছে, রিকশাওয়ালা কেমন করছেন এসবটা লক্ষ্য করেন না। ফোন আমাদের দেখতে দেয় না, আর যদি পারিপার্শ্বিকতা না দেখি, প্রকৃতির সঙ্গে কানেক্ট না থাকি, তাহলে কীভাবে অভিনয়ে বিশ্বাসযোগ্যতা এনব?
