পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসলামাবাদ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ করলেন – Daily Bhorer Potrika

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইসলামাবাদ হাইকমিশনে গিয়ে শোক প্রকাশ করলেন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৬, ২০২৬

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরিফ। এশ্রদ্ধাঞ্জলি ও শ্রদ্ধা জানাতে তিনি ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যান, যেখানে তিনি শোকবইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

বাংলাদেশ হাইকমিশন ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে জানা যায়, শাহবাজ শরিফ বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং আনুষ্ঠানিক ভাবে গভীর সমবেদনা প্রকাশ করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সেলর মো. তৈয়ব আলী, কাউন্সেলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান, পাশাপাশি পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমি।

শোকের বইয়ে স্বাক্ষর করতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে একজন দূরদর্শী নেতা ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জনসেবায় নিবেদিত এই নেত্রী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্থায়ী ও অনুপ্রেরণামূলক উত্তরাধিকার রেখে গেছেন। পাকিস্তানের একজন আন্তরিক বন্ধু হিসেবে তার অবদানকেও তিনি উল্লেখ করেন।

শোকপ্রকাশের সময় শাহবাজ শরিফ খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক বিশেষ মোনাজাতে অংশ নেন এবং তার পরিবার, গুণগ্রাহী ও দেশের সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে আল্লাহর রহমত কামনা করেন।

একই সঙ্গে, তিনি দুই দেশের সম্পর্ক উন্নতিতে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান স্মরণ করেন এবং ভবিষ্যতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এই প্রসঙ্গে তিনি বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আন্তরিক শুভেচ্ছাও জানান।

অপর দিকে, বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে বাংলাদেশ হাইকমিশনে এসে শোকবইয়ে স্বাক্ষর করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান।

আজকের খবর/বিএস