শুক্রবার ঢাকায় যানজটের আশঙ্কা, যাত্রীদের আগে রওনা দেওয়ার অনুরোধ – Daily Bhorer Potrika

শুক্রবার ঢাকায় যানজটের আশঙ্কা, যাত্রীদের আগে রওনা দেওয়ার অনুরোধ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: ডিসেম্বর ২৩, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এই দিন পূর্বাচলের ৩০০ ফুট সড়কে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। যে কারণে যানজটের আশঙ্কায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের ফ্লাইটের আগেই সময় মতো বের হওয়ার অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, বিভিন্ন গণমাধ্যমের তথ্যানুযায়ী ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল বিমানবন্দর এলাকা, বিমানবন্দর থেকে গুলশানগামী সড়কসমূহ ও পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট সড়ক) ব্যাপক ট্রাফিকের জন্য প্রস্তুত থাকছে। এর ফলে ওই এলাকাগুলোতে তীব্র যানজটের আশঙ্কা রয়েছে।

এমন পরিস্থিতিতে, যাত্রীদের জন্য সুবিধাজনক সেবা দিতে এবং ফ্লাইট মিসের ঝুঁকি এড়াতে যাত্রা শুরুর আগে পর্যাপ্ত সময় নিয়ে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ জানানো হয়েছে।

অপর দিকে, বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তার এই ফেরার কথা থাকায় দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির সম্ভবনা রয়েছে, যা রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ সড়কে চাপ সৃষ্টি করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সহযোগিতায় যেন যাত্রাপ্রক্রিয়া সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন হয়, সে লক্ষ্যে আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।